চলতি মার্চ মাস থেকেই ডিএ প্রদান শুরু করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে নবান্নে শুরু হয়েছে জোরকদমে হিসাবনিকাশ— কার প্রাপ্য কত, তা নির্ধারণে ব্যস্ত অর্থ দপ্তরের আধিকারিকরা।
অর্থ দপ্তরের সূত্রে খবর, প্রথম ধাপে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটানো হবে। এই চার বছরের বকেয়ার অর্ধেক চলতি মার্চ মাসেই দেওয়া হবে এবং বাকি অর্ধেক পুজোর আগে আগামী সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে কর্মীদের একাংশ মার্চেই উল্লেখযোগ্য অঙ্ক পেতে চলেছেন।
Advertisement
Advertisement
Advertisement



