• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

কাশীপুর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

মৃত ব্যক্তির নাম বিজয় পাসওয়ান। বয়স ৩৩ বছর

কাশীপুর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

প্রতীকী চিত্র

কারখানায় কাজ করার সময় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক জনের। সোমবার কলকাতার কাশীপুরে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম বিজয় পাসওয়ান। বয়স ৩৩ বছর। বাড়ি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের ভাটপাড়ায়।

কাশীপুরের একটি শাড়ি কারখানায় কাজ করছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বিজয়। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন। তারপর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।