• facebook
  • twitter
Monday, 16 March, 2026

ফাইনালে কথা বলেছে অভিষেকের ব্যাট

পরামর্শ দিয়েছেন কোচ, অধিনায়ক ও বন্ধু

ছবি: এনএনআই

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশিত ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে তরুণ এই ওপেনারকে নিজের চেনা মেজাজে দেখতে পাওয়া যায়নি। তবে, পরবর্তীকালে জিম্বাবোয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রান এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ঝোড়ো ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শুরুতে একেবারেই ফর্মে ছিলেন না অভিষেক। প্রথম তিনটি ম্যাচে শুন্য রানে আউট হয়েছিলেন। স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতের এই ওপেনারকে। এমন কি একটা সময়ে তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠতে শুরু করেছিল। এদিকে, বাইরের তীব্র সমালোচনা আরও চাপে ফেলে দেয় অভিষেককে। সেসময় তিনি পাশে পেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়াকে । ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও তাঁরা অভিষেকের ওপর ভরসা রাখেন। তাঁদের পরামর্শ শুনেই বিশ্বকাপের শেষ দিকে অভিষেক শর্মার ব্যাট কার্যত কথা বলতে থাকে।

Advertisement

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। বলেছেন, আসলে সমালোচনার সঙ্গে তাঁরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে কখনও কখনও যে এই বিষয়টা খারাপ লাগে, সেকথা জানাতেও ভোলেননি পাঞ্জাবি এই ওপেনার। যদিও, বিশ্বকাপে তৃতীয় বার শূন্য রানে আউট হওয়ার পর কোচ গৌতম গম্ভীর,অধিনায়ক সূর্যকুমার আর হার্দিক পাণ্ডিয়া তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন। সেই সময় তারা অভিষেককে ফোন থেকে সব সমাজমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দেওয়ায় কথা বলেছিলেন।

Advertisement

সেই কথার আগেই অবশ্য অভিষেক সমাজমাধ্যমের সব অ্যাকাউন্ট মুছে দিয়েছিলেন। তিনি বলেন, দ্বিতীয় শূন্যটা করার পরই ফোন থেকে সমাজমাধ্যমের সব অ্যাকাউন্ট মুছে ফেলেছিলেন তিনি। সেটাই কাজে আসে অভিষেকের। আসলে বহু বন্ধু অভিষেককে নানা রকম পরামর্শ দিচ্ছিলেন। পাশাপাশি, অনেক রকম মন্তব্যও করা হচ্ছিল। তাই, কিছুটা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে বলা যায়,, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে অভিষেককে একেবারেই চেনা মেজাজে দেখতে পাওয়া যায়নি। সুপার এইট পর্বে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রান এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলা ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারেননি অভিষেক। তাই, ভারতের এই তরুণ ওপেনার যাতে খেলা থেকে ফোকাস হারিয়ে না ফেলেন সে জন্যে সব সময় কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অধিনায়ক সূর্যকুমার যাদব আর হার্দিক পাণ্ডিয়ারা অভিষেকের পাশে ছিলেন। ফাইনাল শেষে এ কথা নিজেই জানিয়েছেন ভারতের এই ওপেনার।

Advertisement