• facebook
  • twitter
Saturday, 14 March, 2026

রাষ্ট্রপতি প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ মোদীর

রাষ্ট্রপতির প্রতি এই আচরণ শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং কোটি কোটি আদিবাসী এবং দেশের নারীদের সম্মানের উপর আঘাত।

নিজস্ব চিত্র

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘিরে রাজ্য সরকারের আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, সম্প্রতি বাংলায় একটি সাঁওতাল আদিবাসী ঐতিহ্যবাহী অনুষ্ঠানে রাষ্ট্রপতির সফরের সময় রাজ্য সরকারের আচরণ ছিল অসম্মানজনক।

প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার শুধু অনুষ্ঠানটি বয়কটই করেনি, বরং আয়োজনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি। তাঁর বক্তব্য, একজন আদিবাসী নারী দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকার বিষয়টি তৃণমূল নেতৃত্ব মেনে নিতে পারেনি।

Advertisement

তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতি এই আচরণ শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং কোটি কোটি আদিবাসী এবং দেশের নারীদের সম্মানের উপর আঘাত। পাশাপাশি তিনি দাবি করেন, এতে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং সংবিধানের মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে।

Advertisement

সভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষ এই ঘটনার জবাব গণতান্ত্রিক উপায়ে দেবে। তাঁর দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং আগামী দিনে সেই মনোভাবই বাংলার রাজনীতির দিক নির্ধারণ করবে।

Advertisement