ভারতের অন্যতম বোলার আর্শদীপ সিং ক্ষমা চেয়েও পার পেলেন না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই তাঁর শাস্তি ঘোষণা করে দিয়েছে। গত রবিবার আহমেদাবাদে টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনালে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে বল ছুঁড়ে মেরেছিলেন আর্শদীপ। অবশ্যই আর্শদীপের এটা অপরাধ ছিল। খেলা তখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, তা সামাল দেওয়ার জন্য নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ব্যাট করছিলেন। অপর প্রান্ত থেকে বল করছিলেন আর্শদীপ সিং।
মিচেলের ব্যাটে ছুঁয়ে বলটি চলে আসে আর্শদীপের কাছে। মিচেল তখন উইকেটের বাইরে ছিলেন দেখে আর্শদীপ তাঁর পায়ের দিকে বলটি ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে মিচেল আম্পায়ারের কাছে আপিল করেন, কেন তাঁকে এইভাবে বল ছুঁড়ে আঘাত করা হল? পরিস্থিতি সামাল দিয়ে আম্পায়ার আবার খেলা শুরু করেন। শেষ পর্যন্ত আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে আইসিসি আর্শদীপের ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ জরিমানা করল। অর্থাৎ বল ছুঁড়ে মারার অপরাধে তিনি শাস্তি পেলেন।
Advertisement
ঘটনাটি বিশ্বকাপ ফাইনালের ১১তম ওভারের। অর্শদীপকে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় মারেন মিচেল। পর পর দু’টি বলে ছয় হওয়ার পর একটি ওয়াইড বল করেন আর্শদীপ। ওভারের চতুর্থ বলে রান হয়নি। যদিও দু’টো ছয় খেয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভারতের জোরে বোলার। পঞ্চম বল ফুলটস করেন। আবার ছয় মারার চেষ্টা করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারেল মিচেল। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঠিক মতো হয়নি। তাঁর ব্যাটে লেগে বল চলে যায় আর্শদীপের হাতে। বল তুলে হঠাৎই মিচেলের দিকে ছুঁড়ে দেন আর্শদীপ। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সরে যাওয়ার চেষ্টা করেও বল এড়াতে পারেননি। তাঁর বাঁ পায়ের উরুতে দিয়ে লাগে বল। ওই ঘটনায় প্রচণ্ড রেগে যান মিচেল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কিছুটা। আম্পায়ার এবং সূর্যকুমার যাদব মিচেলের কথা বলেন এবং দুঃখ প্রকাশ করে পরিস্থিতি সামলান। ওই ঘটনার জন্যই শাস্তি পেতে হল আর্শদীপকে।
Advertisement
আইসিসির নিয়মের ২.৯ ধারায় আর্শদীপ অভিযুক্ত হয়েছেন। এই ধারা অনুযায়ী, কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের উদ্দেশে বল বা অন্য কোনও ক্রীড়া সরঞ্জাম ছোঁড়া বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। ম্যাচের পর আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তলব করেন আর্শদীপকে। শুনানিতে অপরাধ স্বীকার করে নেন ভারতীয় দলের এই বোলার। আর্শদীপকে লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করেন পাইক্রফট। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন। এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দেন। আগামী ২৪ মাসের মধ্যে আর্শদীপ আবার এমন কোনও ঘটনা ঘটালে বড় শাস্তি পেতে হবে তাঁকে।
ম্যাচের পর অবশ্য মিচেলের কাছে গিয়েও বল ছোঁড়ার জন্য ক্ষমা চেয়েছিলেন আর্শদীপ। সেই মুহূর্তে দু’জনের মধ্যে মিটমাট হয়ে যায়। তবুও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না বোলার আর্শদীপ সিং।
Advertisement



