টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে ভারতীয় দলের আগামী ভাবনা কী হবে, এই বিষয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। আসলে আগামী ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ শুরু হতে চলেছে। আর এটা মনে রাখতে হবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে খোলা হাওয়া বইছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে বিশ্বজয় করা যায়, তার উদাহরণ রেখেছেন কোচ গম্ভীর। সেই কারণেই ভারতীয় ক্রিকেট সংস্থার কর্মকর্তা ও নির্বাচকরা কোচ গৌতম গম্ভীরের উপরেই ভরসা রাখছেন। তাই গৌতম গম্ভীর চাইবেন এখন থেকেই আগামী বিশ্বকাপের রূপরেখা তৈরি করে নেওয়া। এই রূপরেখার পূর্ণাঙ্গ রূপ করতে পারে আইপিএল ক্রিকেট চলাকালীন। আগামী একদিনের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটিতে যেমন হবে, পাশাপাশি জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজনে এগিয়ে এসেছে।
২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে। সেখানকার উইকেটে গতি এবং বাউন্স, দুটিই থাকবে। আগামী বিশ্বকাপ নিয়ে গম্ভীর বলেছেন, তিনি এবং তাঁর দল বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ক্রিকেটারদের চিহ্নিত করার কাজ করবেন। আগামী মে মাসের শেষের দিকে পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাবে। বিশ্বকাপের আগে ভারতের হাতে এখনও ২৫ থেকে ৩০টি এক দিনের ম্যাচ রয়েছে।
কোচ গম্ভীর আরও বলেন, ‘২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আইপিএলের মধ্যেই হয়ে যাবে। আইপিএল ২০২৬ এবং বিশ্বকাপের মধ্যে ২৫ থেকে ৩০টি একদিনের ম্যাচ রয়েছে। এখন ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলা হয় না। আমরা যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করব, আমাদের জন্য ততই ভাল।’
Advertisement
যেহেতু দক্ষিণ আফ্রিকায় খেলা, গম্ভীর বাড়তি সতর্ক। বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলার জন্য সহজ জায়গা নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বার করতে হবে এবং ওখানকার পরিবেশের জন্য উপযুক্ত ক্রিকেটারদের চিহ্নিত করতে হবে। নির্বাচক এবং কোচরা এই কাজটা করবেন। ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার মধ্যেই ২০২৭ একদিনের বিশ্বকাপের জন্য আমাদের কাছে একটি রূপরেখা তৈরি থাকবে।’
Advertisement
গম্ভীরের কথা অনুযায়ী, আইপিএলের মধ্যেই তৈরি হয়ে যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ। ভারত যে ২৫-৩০টি এক দিনের ম্যাচ খেলবে, সেখানে সকলের নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে। শেষ পর্যন্ত কি ভারতীয় দলে বিরাট ও রোহিতকে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে কিনা, তা সময়ের অপেক্ষা। ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে ভারতের। এর পর ভারত তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে।
Advertisement



