• facebook
  • twitter
Friday, 27 March, 2026

আইপিএল শুরু ২৮ মার্চ

ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩১ মে। আইপিএলের ফাইনাল খেলা হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই সঙ্গে তারা একটি প্লে-অফ ম্যাচও পাবে।

প্রতীকী চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারতের মাটিতে আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাবে আগামী ২৮ মার্চ। প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। অর্থাৎ আর ২০ দিন বাদেই আইপিএলের দামামা বেজে যাবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩১ মে। আইপিএলের ফাইনাল খেলা হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই সঙ্গে তারা একটি প্লে-অফ ম্যাচও পাবে।

এক বছর আগে এই স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল। পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন দর্শক। তারপর থেকে এই স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিয়েছিল বিসিসিআই। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাঠে খেলার জন্য অনুমতি দেওয়া হয়।

Advertisement

Advertisement

Advertisement