• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

অসুস্থ হয়ে সুধীর কর্মকার হাসপাতালে ভর্তি

৭৫-এর শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল ৫-০ গোলে জয় পেয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচেও স্টপারে খেলেছিলেন সুধীর কর্মকার।

অসুস্থ হয়ে সুধীর কর্মকার হাসপাতালে ভর্তি

সত্তর দশকের ভারতের সেরা রক্ষণভাগের ফুটবলার সুধীর কর্মকার অসুস্থ। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তবে এখনই হাসপাতাল থেকে সুধীর কর্মকারকে ছাড়া হচ্ছে না।

সুধীর কর্মকার বলতেই বাংলার ফুটবলে একটা রূপকথা। ১৯৭০ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে ভারত ব্রোঞ্জ পদক পেয়েছিল। সেই দলে অন্যতম খেলোয়াড় হিসেবে তিনি সবার নজর কেড়ে নিয়েছিলেন। জাপানের সেরা ফুটবলার কামামোতোকে বোতলবন্দি করে রেখে দিয়েছিলেন সুধীর কর্মকার। ওই ম্যাচেই সুধীর কর্মকারের সঙ্গে স্টপারে ছিলেন নইমুদ্দিন। সাধারণত সুধীর কর্মকার সাইড ব্যাক খেললেও তিনি অবাক হয়ে গিয়েছিলেন ওই দুরন্ত ম্যাচে সুধীর কর্মকারকে স্টপারে রেখেছিলেন ভারতীয় দলের কোচ পি কে ব্যানার্জি। সুধীর কর্মকার বলতেই ইস্টবেঙ্গল।

সমর্থকদের কাছে তিনি ছিলেন নয়নের মণি। একটা সময় বলা হয়েছিল ইস্টবেঙ্গলের গোলরক্ষক বলতেই সুধীর কর্মকার আসলে সেই কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের লিখিত গোলরক্ষককে একটাও বল ধরতে হয়নি। অর্থাৎ ইস্টবেঙ্গলের গোলের জালে কোনও দলই বল গড়াতে পারেনি। শুধু তাই নয়, ৭৫-এর শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল ৫-০ গোলে জয় পেয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচেও স্টপারে খেলেছিলেন সুধীর কর্মকার।