• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

যুদ্ধের আবহে ভারতকে তেল সরবরাহ করার বার্তা দিল মস্কো

মস্কো জানিয়েছে, সরবরাহে বিঘ্ন ঘটলে তারা ভারতের প্রয়োজন অনুযায়ী তেল পাঠাতে প্রস্তুত

আমেরিকা-ইজরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়। পাল্টা আঘাত হানে ইরানও। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ে ইরান। বিশ্ব জ্বালানি পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও ভারত সরকার জানিয়েছে, আপাতত দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তবুও সম্ভাব্য সঙ্কটের প্রেক্ষিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, সরবরাহে বিঘ্ন ঘটলে তারা ভারতের প্রয়োজন অনুযায়ী তেল পাঠাতে প্রস্তুত।

Advertisement

এদিকে ইরান পাল্টা হামলা জারি রেখেছে। বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার দূতাবাস ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর মিলছে। পাশাপাশি উৎপাদন কেন্দ্র ও তেল শোধনাগারও আঘাতের মুখে পড়েছে। ফলে জ্বালানি ক্ষেত্রসহ একাধিক আন্তর্জাতিক বাণিজ্যপথে প্রভাব পড়ছে।

Advertisement

এর মধ্যেই বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কেও টানাপড়েন তৈরি হয়েছিল। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। পরে দুই দেশের আলোচনায় শুল্কহার কমে আসে। যদিও মার্কিন শুল্ক নীতিকে ঘিরে আইনি জটিলতাও তৈরি হয় এবং নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

আমেরিকার দাবি, তাদের চাপের পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে। তবে এখনও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার আশ্বাস ভারতের জ্বালানি নিরাপত্তায় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

Advertisement