• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

বোলপুর-শ্রীনিকেতনে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ

বোলপুর-শ্রীনিকেতন ব্লকে মোট ভোটার ছিল ২ লক্ষ ৮৬ হাজার। তাঁদের মধ্যে বিশেষ নিবিড় সংশোধনে শুনানির জন্য ডাকা হয়েছিল ৫৬ হাজার জনকে

প্রতীকী চিত্র

বোলপুর-শ্রীনিকেতন ব্লকে মোট ভোটার ছিল ২ লক্ষ ৮৬ হাজার। তাঁদের মধ্যে বিশেষ নিবিড় সংশোধনে শুনানির জন্য ডাকা হয়েছিল ৫৬ হাজার জনকে। শনিবার প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ২ হাজার ৯০০জন। তবে এখনও বেশ কয়েকজন ভোটারের শুনানি বিচারাধীন থাকায় তাঁদের পরিসংখ্যান স্পষ্ট নয়। অন্য দিকে, ইলামবাজার ব্লকে মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৩৯ হাজার জন।

তাঁদের মধ্যে এসআইআরের শুনানির জন্য ডাকা হয়েছিল ৩৬ হাজার জনকে। এদিন এসআইআর চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ৯৪১জন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যদিও বেশ কয়েকজন ভোটারের এখনও শুনানি বিচারাধীন থাকায় তাঁদের পরিসংখ্যানও স্পষ্ট নয়। নানুর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নানুর ব্লক এলাকায় মোট ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫৭৪জন, যার মধ্যে শুনানিতে ডাকা হয়েছিল ৩৩ হাজার ১৫৫জনকে। খসড়া তালিকা থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাদ পড়েছেন ২৬৪জন। বিচারাধীন রয়েছেন ১০ হাজার ৮৫৫জন

Advertisement

Advertisement

Advertisement