• facebook
  • twitter
Friday, 27 February, 2026

হ্যাক করা হয়েছে মুখ্যমন্ত্রীর ইনস্টাগ্রাম

পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে মোট ৪৭টি অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা, অভিযোগ ও আবেদন জানাতে পারেন। এই পরিষেবার প্রচার ও যোগাযোগের জন্য ইনস্টাগ্রামেও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে থাবা বসিয়েছে হ্যাকাররা। সেখান থেকে একাধিক অনুমোদনহীন বার্তা পাঠানো হয়েছে।

অ্যাকাউন্টটি পরিচালনাকারী সংস্থার তরফে মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে মোট ৪৭টি অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠিয়েছে। শুধু তাই নয়, অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরিও আপলোড করা হয়েছে, যা অফিসিয়ালভাবে অনুমোদিত ছিল না।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রথমবার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। রাত ২টা ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের মধ্যে একাধিক সন্দেহজনক মেসেজ পাঠানো হয়। পরে আবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় বার্তা পাঠানো হয়।

Advertisement

Advertisement