আগামী ১৬ মার্চ ১০ রাজ্যের ৩৭ আসনে রাজ্যসভার নির্বাচন। বাংলাতেও ৫টি আসনে ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি জারি হতেই দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র তৈরির কাজ শুরু করে দিল শাসক তৃণমূল ও বিজেপির পরিষদীয় দল। বাংলায় এবার পাঁচটি আসনে ভোট নেওয়া হবে। যার মধ্যে চারটি নিশ্চিতভাবেই যাবে শাসক দল তৃণমূলের ঝুলিতে। বিজেপিরও একটি আসন নিশ্চিত। কিন্তু চলতি রাজনৈতিক পরিস্থিতিতে শাসক ও বিরোধী দল কেউ কোনও বাড়তি প্রার্থী দেবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
দু’দলই বিধায়কদের আগেই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র তৈরির কাজ শুরু হবে। তাই বৃহস্পতি, শুক্র ও সোমবার, এই তিন দিনের মধ্যে বিধায়কদের রাজ্যসভার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করতে হবে। মনোনয়নপত্র তৈরি হয়ে গেলে সংশ্লিষ্ট দলের রাজ্যসভার প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। মনোনয়ন জমা দিতে হবে বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাসের কাছে। তিনিই এ রাজ্যের রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার।
Advertisement
বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল ও বিজেপি দুই পরিষদীয় দলের ঘরে একে একে বিধায়কেরা এসে প্রস্তাবক হিসাবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, চন্দ্রনাথ সিংহ, অরূপ রায়, বাবুল সুপ্রিয়রা মনোনয়নপত্রে সই করেন। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য নৈহাটির বিধায়ক সনৎ দে।
Advertisement
Advertisement



