বুধবার আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই আদালতে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিনই মামলা থেকে অব্যাহতি চান আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এই আবেদনের বিরোধিতা করে সিবিআই। এরপরে আদালতে আর এই মামলার শুনানি এগোয়নি। তার ফলে চার্জগঠনও হয়নি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ মার্চ হতে পারে বলে জানা গিয়েছে।
আরজি করে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন আখতার আলি। হাইকোর্টের নির্দেশে সিবিআই ও পরে ইডি মামলার তদন্ত শুরু করে। দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ সহ চারজনকে। এরপরে মামলা এগোনোর পর আখতার আলির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। একাধিকবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিলেও তিনি তা এড়িয়ে যান। তারপরেই তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। অনেক টালবাহানার পরে এখন জেল হেফাজতেই রয়েছেন তিনি। এদিন আদালতে আখতারের বিরুদ্ধেই চার্জগঠন হওয়ার কথা ছিল।
Advertisement
প্রথম থেকে এই মামলার সঙ্গে যুক্ত বিচারপতি এসআইআরের কাজে ব্যস্ত থাকায় অন্য বিচারপতির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এদিন মামলাটি আদালতে শুনানির জন্য ওঠার পর মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আখতার আলির আইনজীবী। বিরোধিতা করে সিবিআই। এরপর আর মামলার শুনানি এগোয়নি।
Advertisement
Advertisement



