• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার নদিয়ার কৃষ্ণগঞ্জে

এই প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাস বলেন, তৃণমূল চক্রান্ত করে এই ধরনের পোস্টার সাঁটিয়েছে।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার। ‘বিধায়ককে খুঁজে দিন’ এমনই পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকায়। ঘটনাটি কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়। জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশীষ বিশ্বাসের ছবি সহ পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘ইডি, সিবিআই, পুলিশ বিধায়ককে খুঁজে দিন। মিথ্যাবাদী, ধাপ্পাবাজ’, সৌজন্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার সচেতন নাগরিক সমাজ। এই প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাস বলেন, তৃণমূল চক্রান্ত করে এই ধরনের পোস্টার সাঁটিয়েছে।

আমার বিরুদ্ধে কেউ কোনো মিথ্যা অভিযোগ তুলতে পারবে না, কেউ বলতে পারবে না আমি কারোর কাছ থেকে কোনদিন এক পয়সা নিয়েছি। আমি আমার বিধায়ক তহবিলের যে টাকা পায় তা দিয়ে সমস্ত কাজ করি। কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার বলেন, যারা পোস্টার মেরেছে তাদের দাবি সঠিক। কারণ বিধায়ককে কেউ কোনদিন দেখতে পান না। এসআইআরের মতো গুরুত্বপূর্ণ কাজ যেখানে হচ্ছে সেখানেও তিনি কোনদিন যাননি। তিনি সাধারণ মানুষের মধ্যে থাকেন না কাজ করেন না তাই মানুষ ক্ষিপ্ত এই কাজ করেছে।

Advertisement

Advertisement

Advertisement