আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার আইসিসি’র পক্ষ থেকে আসন্ন এই টুর্নামেন্টের সূচিপ্রকাশ করা হল। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ১২ দলের এই বিশ্বকাপের প্রথম ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে অংশ নেওয়া ১২ দলকে মূলত দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ- এ’তে ভারতের সঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস।
অন্যদিকে, গ্রুপ-বি’তে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর’রা। এরপর, ১৭ জুন হেডিংলিতে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ২৫ জুন একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের দল।
Advertisement
গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপ থেকে দু’টি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ঘোষিত এই সূচি অনুযায়ী ওভালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ জুন এবং ২ জুলাই। আর, ফাইনাল ৫ জুলাই, লর্ডসে আয়োজিত হবে।
Advertisement
Advertisement



