• facebook
  • twitter
Wednesday, 15 April, 2026

এপস্টিনের ফাঁসে বিল গেটস, দিল্লিতে অনুষ্ঠিত এআই সম্মেলনে যোগদান নিয়ে অনিশ্চয়তা

দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দিতে ভারতে এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা  বিল গেটস

দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দিতে ভারতে এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা  বিল গেটস। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নাকি পুনর্বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। বুধবার দুপুরে সম্মেলনে গুরুত্বপূর্ণ আমন্ত্রিতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই গেট্‌সের, এমনটাই দাবি সংবাদমাধ্যমের। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এবং খবরের সত্যতা নিয়েও স্পষ্টতা নেই।

সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত ‘এপস্টিন ফাইল’-এ গেটসের নাম জড়ানো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। আমেরিকার সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে অতীত যোগাযোগের প্রসঙ্গ সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের একটি সূত্রের বক্তব্য, যৌন নির্যাতিতাদের পাশে থাকার বার্তা দিতেই এমন পদক্ষেপ।

Advertisement

সোমবার ভারতে পৌঁছে গেটস অন্ধ্রপ্রদেশে যান। সেখানে মুখ্যমন্ত্রী অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করেন। শোনা গিয়েছিল, তিনি দিল্লির সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বক্তব্যও রাখতে পারেন। তবে পরিস্থিতি বদলালে সেই সূচি স্থগিত হতে পারে বলে খবর ছিল।

Advertisement

উল্লেখ্য, সদ্য প্রকাশিত নথিতে গেটস ও এপস্টিনের মধ্যে ইমেল যোগাযোগের কথা প্রকাশ্যে এসেছে। সেখানে গেটস এবং এপস্টিনের মধ্যে বন্ধুত্বের ‘প্রমাণ’ মিলেছে বলে দাবি করা হয়েছে। একটি ইমেলে দাবি করা হয়েছে, রুশ মহিলাদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন গেটস। তার পর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্দা গেটসকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছেন গেটস।

Advertisement