• facebook
  • twitter
Wednesday, 11 February, 2026

‘বন্দে মাতরম’ বাজলেও উঠে দাঁড়ানোর নির্দেশ 

নির্দেশিকা অনুসারে, সমস্ত সরকারি অনুষ্ঠান, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম'

প্রতীকী চিত্র

এবার থেকে ‘বন্দে মাতরম’ বাজলেও উঠে দাঁড়াতে হবে। ‘বন্দে মাতরম’-এর প্রতি সম্মান জানাতে নতুন নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকা অনুসারে, সমস্ত সরকারি অনুষ্ঠান, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’।

যে সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিতি থাকেন সেখানে এই গান পরিবেশন করতে হবে। তাঁর আসা ও যাওয়ার সময় এই গান বাজাতে হবে। পদ্ম পুরস্কারের মতো নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান পরিবেশন করতে হবে। তবে সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।

Advertisement

‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই পরিবেশন করতে হবে। প্রসঙ্গত, স্বাধীনতা পূর্বে অর্থাৎ ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নাগরিকদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা পরায়ণ এবং জাতির প্রতি সম্মান বাড়াতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।

Advertisement

জওহরলাল নেহেরু নাকি মুসলিমদের খুশি করতেই ‘বন্দে মাতরমে’র চার স্তবক বাদ দিতে বলেছিলেন, এরকমই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস। ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত ফের সেই বিতর্ককেই উসকে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement