• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

ক্রিকেটারদের পরিবারের সঙ্গে থাকা চলবে না, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

গ্রপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ খেলতে রবিবারই দিল্লিতে পৌঁছে গেছেন সুর্যকুমার যাদবরা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে থাকার অনুমতি দিল না বিসিসিআই। জানা গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে পরিবারকে সঙ্গে রাখার জন্য অনুমতি চেয়েছিল। বোর্ডের পক্ষ থেকে তাতে সরাসরি না করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, বোর্ড আগেই নিয়ম চালু করেছিল, যদি কোনও সফর ৪৫ দিনের বেশি হয়, তবে ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে সর্বোচ্চ দু’সপ্তাহ থাকার অনুমতি পাবেন। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩০ দিনের হবে, তাই আপাতত পরিবারকে সঙ্গে রাখার অনুমতি বোর্ড দেয়নি। যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটাররা চাইলে নিজেদের মতো আলাদা করে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা করতে পারেন।

এদিকে, গ্রপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ খেলতে রবিবারই দিল্লিতে পৌঁছে গেছেন সুর্যকুমার যাদবরা। অন্যদিকে, সোমবার রাতেই পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে দল নামাবে তারা। ফলে, নামিবিয়া ম্যাচের পরেই এই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল।

Advertisement

Advertisement

Advertisement