রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছাল বাংলা। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ৯০ রানে জিতে শেষ চারের ছাড়পত্র আদায় করে নিল অভিমুন্য ঈশ্বরণের দল। কল্যাণীর মাঠে পঞ্চমদিনের সকালে শাহবাজ আহমেদের ঘূর্ণির কোনও জবাব খুঁজে পেল না অন্ধ্রপ্রদেশ। সেমিতে বাংলার প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।
খেলার চতুর্থ দিনেই কার্যত বাংলার জন্য সেমিফাইনাল নিশ্চিন্ত হয়ে গিয়েছিল । মূলত, সুদীপের ২৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৬২৯ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে কার্যত ধুকছিল অন্ধ্রপ্রদেশ। এরপর পঞ্চম দিনের শুরুতে সাহবাজের ঘূর্ণির কোনও জবাব খুঁজে পেলেন না নীতিশ কুমার রেড্ডিরা। ৭২ রান দিয়ে ৪ উইকেট নিলেন শাহবাজ। দুটি উইকেট পেলেন সুরজ সিন্ধু জয়সওয়ালের। একটি করে উইকেট পান আকাশ দীপ, সুমন্ত গুপ্ত এবং অনুষ্টুপ মজুমদার।
Advertisement
তবে, কোনও উইকেট পাননি মহম্মদ শামি। শ্রীকর ভরত চোটের জন্য ব্যাট করতে নামেননি। শেষপর্যন্ত অন্ধ্রপ্রদেশের ইনিংস শেষ হয় ২৪৪ রানে। ব্যাট হাতে একটা শেষ চেষ্টা করেছিলেন নীতিশ রেড্ডি তাতে বিশেষ লাভ হয়নি। শেষপর্যন্ত, বাংলা ইনিংস ও ৯০ রানে জিতে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিল। আগামী ১৫ ফেব্রুয়ারি কল্যাণীতে শেষ চারের লড়াইয়ে অভিমন্যু ঈশ্বরণদের প্রতিপক্ষ প্রথমবার সেমিফাইনালের ওঠা জম্মু কাশ্মীর।
Advertisement
Advertisement



