• facebook
  • twitter
Wednesday, 4 February, 2026

পাকিস্তানকে কটাক্ষ শ্রীকান্তের

পিসিবিকে ফের একবার হুঁশিয়ারি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আসলে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতির মুখে পরবে আইসিসি।

বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে দল নামাবে না পাকিস্তান। যদিও , বিষয়টি নিয়ে আইসিসিকে স্পষ্ট কোনও কারণ জানায়নি তারা। আইসিসির পক্ষ থেকে পাকিস্তানকে এই ম্যাচ খেলার জন্য রাজি করানোর একটা শেষ চেষ্টা করা হচ্ছে। তবে, সেই প্রচেষ্টা কতটা সার্থক হবে তার উত্তর হয়তো সময়ই বলবে। কিন্তু, আচমকা ভারতের বিরুদ্ধে দল না নামানোর এই সিদ্ধান্তে এবার পাকিস্তানকে কটাক্ষ করলেন প্রাক্তন বিসিসিআই নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

বিষয়টি নিয়ে শ্রীকান্তের স্পষ্ট জবাব, পাকিস্তান খেললেও খুব একটা পার্থক্য হতো না। তাঁর মতে, পাকিস্তান, ভারতীয় দলকে ভয় পেয়েছে। কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তারা ভারতের কাছে হেরেছে। তাই এখন ওয়াকওভার দেওয়ার কথা ভাবছে। প্রাক্তন বিসিসিআই নির্বাচকের মতে, ম্যাচটি পাকিস্তান খেলুক বা না খেলুক, ভারতের জন্য ওয়াকওভারই হবে। এরপরেই কটাক্ষের সুরে শ্রীকান্ত বলেন, এশিয়া কাপে তো ভারতের বিপক্ষে সব ম্যাচই পাকিস্তান খেলেছিল।

Advertisement

এদিকে, পিসিবিকে ফের একবার হুঁশিয়ারি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আসলে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতির মুখে পরবে আইসিসি। সেজন্য পাকিস্তানকে সতর্ক করে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বার্ষিক রাজস্বের পুরোটাই আটকে দিতে পারে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। মূলত, সেই অর্থ দিয়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। পাশাপাশি আরও বলা হয়েছে, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে না খেলে, সেক্ষেত্রে তাদের বিপুল অঙ্কের আর্থিক জরিমানাও করা হতে পারে। গিয়েছে পাকিস্তান দল।

Advertisement

Advertisement