• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে ২০ হাজার কিমি রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের কোষাগার থেকে খরচ পড়বে ২১,৯৮৭ কোটি টাকা

ভোটের আগে রাজ্যে সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকি হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন তিনি।  সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবও। এছাড়া ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও। অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয়।

শহর ও গ্রাম মিলিয়ে পথশ্রী–রাস্তাশ্রীর চতুর্থ পর্বে নতুন রাস্তার সংখ্যা ২০,৪৭৯টি। মোট দূরত্ব ২০,০৩০ কিলোমিটার। রাজ্যের কোষাগার থেকে খরচ পড়বে ২১,৯৮৭ কোটি টাকা।