• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জেনসেন হুয়াংয়ের পাশে ট্রাম্প, এনভিডিয়ার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুয়াংয়ের প্রশংসা করেন তিনি। তাঁর দাবি, হুয়াং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে এনভিডিয়ার অবদান গুরুত্বপূর্ণ

চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জেনসেন হুয়াংয়ের পাশে ট্রাম্প, এনভিডিয়ার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

Image: SNS

চিনা গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে নতুন করে বিতর্কে জড়ালেন এনভিডায়ার সিইও জেনসেন হুয়াং (Jensen Huang)। তাঁর সঙ্গে চিনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক মহিলার সম্পর্কের কথা গোপন রাখা অভিযোগ রয়েছে। এই ঘটনায় এনভিডিয়া এবং সংস্থার প্রধানের (Jensen Huang) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শেয়ারহোল্ডারদের একাংশ। অন্যদিকে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর তরফে সতর্কবার্তা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এই ঘটনার পরেও  হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁরি দাবি, ওই মহিলার কথিত গোয়েন্দা-যোগ সম্পর্কে হুয়াংয়ের কোনও ধারণা ছিল না বলেই তিনি মনে করেন।

সোমবার ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে প্রস্তাবিত ক্লাস অ্যাকশন মামলাটি দায়ের করা হয়েছে।  মামলাকারীদের অভিযোগ, ওই মহিলার সঙ্গে হুয়াংয়ের (Jensen Huang) সম্পর্ক এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তার ঝুঁকিট বিষয়টি বিনিয়োগকারীদের জানায়নি এনভিডিয়া। ফলে সংস্থা ও তার প্রধান বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপন করার অভিযোগ করা হয়েছে। এর আগে রবিবার এনভিডিয়ারর পরিচালন পর্ষদ তদন্তের কথা জানিয়েছিল।

আরও পড়ুন: এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, খারিজ করল চিন

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও তত্ত্বাবধআনে একটি গোপন স্মারকলিপি তৈরি করা হয়েছি। তাতে জেনসেন হুয়াং (Jensen Huang) এবং অ্যালিস হুয়াং নামে এক মহিলার সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দাদের পাওয়া তথ্যের উল্লেখ ছিল। অ্যালিস সিঙ্গাপুরের মেগাস্পিডের প্রাক্ত এক্সিকিউটিভ ছিলেন। ওই স্মারকলিপি ট্রাম্পের (Donald Trump) মে মাসে চিন সফরের আগেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দেওয়া হয়েছিল বলে দাবি সংবাদপত্রটির।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিদে মুখোমুখি হলে ট্রাম্পকে  (Donald Trump) প্রশ্ন করা হয়, তিনি ওই সতর্কবার্তা জানতেন কি না। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে হবে। তাঁর কথায় বিষয়টি উল্লেখ করা হয়ে থাকতে পারে, তবে তা তাঁর উপর সেভাবে প্রভাব ফেলেনি।

বেশ কয়েক বছর ধরেই জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) সঙ্গে পরিচয় রয়েছে ট্রাম্পের  (Donald Trump)। বিশ্বজুড়ে উন্নত এআই প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুয়াংয়ের প্রশংসা করেন তিনি। তাঁর দাবি, হুয়াং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে এনভিডিয়ার অবদান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: কে অ্যালিস হুয়াং? চিনা গুপ্তচর হিসেবে সন্দেহ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের জল্পনা এবং এনভিডিয়াকে ঘিরে তদন্ত শুরু

ট্রাম্প  (Donald Trump) আরও বলেন, অ্যালিসের গোয়েন্দা যোগ নিয়ে হুয়াং (Jensen Huang) কিছু জানতেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। হুয়াংয়ের (Jensen Huang) বক্তব্য তিনি বিশ্বাস করেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় নিরাপত্তার কোনও ক্ষতি হয়নি বলেই আশা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে এফবিআই তদন্ত করছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, চিনে উন্নত মার্কিন চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছেন হুয়াং।

এদিকে, সোমবার মার্কিন গোয়েন্দাদের অভিযোগ সরাসরি খারিজ করেছে বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুনের দাবি, এই অভিযোগের কোনও বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। চিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনে দাবি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

একদিকে অ্যালিস হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগের তদন্ত চালাচ্ছে এভিডিয়ার অন্যদিকে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন শেয়ারহোল্ডারদের একাংশ। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক আরও জটিল আকার নিয়েছে।

দেখুন: