• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের ইস্তফা

ক্রমাগত হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। ৫০ বছরের বেশি সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের ইস্তফা

ক্রমাগত হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। শুক্রবার রাতে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদে ইস্তফা দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী অনুপম। ৫০ বছরের বেশি সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদও পদত্যাগ করেছেন। সূত্রের খবর, উপাচার্য বার্ধক্যজনিত, সহ-উপাচার্য ব্যক্তিগত ও পারিবারিক এবং কোষাধ্যক্ষ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

শুক্রবার বিকেলে ওই তিনজনের পদত্যাগের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। জিইসি ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালীন তাঁরা বলেন, রাত ৮টার মধ্যে তিন শিক্ষক পদত্যাগ না করলে শনিবার কঠোর কর্মসূচি পালিত হবে। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিন শিক্ষক।

সমাজবিজ্ঞানী অনুপম সেন বিবৃতিতে বলেন, ‘আমি আমার বেতন ও ভাতার বাইরে প্রিমিয়ার ইউনিভার্সিটির তহবিল থেকে এক পয়সা অর্থ অনৈতিকভাবে গ্রহণ করিনি। আমি এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোনো দুর্নীতি, অন্যায় ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করিনি। জীবনে কোনো দিন জ্ঞাতসারে কারও ওপর কর্তৃত্ব করিনি, সবার উপকার করার চেষ্টা করেছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে থাকি বা না থাকি, এই বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করব আমার মৃত্যুর দিন পর্যন্ত।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিবৃতিতে উল্লেখ করেন, ‘যেসব বৈষম্যবিরোধী ছাত্র আমার পদত্যাগ চেয়েছে, তাদের আমি জানাতে চাই, আমি সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমি কোনো দিন বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেছি, এমনটি মনে পড়ে না। ছাত্রদের যেমন সমভাবে দেখেছি, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গেও সম্মানজনকভাবে ব্যবহার করেছি।’