এই ঘটনাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বারবার সংঘর্ষ, গোলাবর্ষণ ও পাল্টা অভিযোগের ঘটনা ঘটছে। আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান বারবার তাদের ভূখণ্ডে সামরিক অভিযান চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা জঙ্গি গোষ্ঠীগুলিকে লক্ষ্য করেই এই হামলা চালাচ্ছে।
Advertisement
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে গোটা অঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে।
Advertisement
এদিকে কাবুলে সাম্প্রতিক বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তিনি এই হামলাকে “যুদ্ধাপরাধ” বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রশিদ খান জানিয়েছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—তা কখনও গ্রহণযোগ্য নয়।
রমজান মাসে এমন হামলাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রশিদ। তাঁর মতে, এতে ঘৃণা ও বিভাজন আরও বাড়বে। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও দাবি করেছেন। রাষ্ট্রসংঘ ও মানবাধিকার সংস্থাগুলিকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Advertisement



