রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। সকালেও আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। উল্টে ঝিরঝির বৃষ্টি হয়ে চলেছে। আরও কিছু দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রও আপাতত দু’দিন উত্তাল থাকবে।
শনিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। রবিবার থেকে দুর্যোগের দাপট কিছুটা কমবে। ওই দিন সতর্কতা রয়েছে কেবল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
Advertisement
Advertisement
Advertisement



