• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

লড়াই চালিয়ে যাওয়ার বার্তা ভিনেশের

এই নিষেধাজ্ঞার পর সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন ভিনেশ। জানিয়েছেন, তাঁর জীবন আচমকাই গভীর ঘূর্ণাবর্তের মধ্যে আটকে গিয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের স্বপ্নে আগেই ধাক্কা খেয়েছেন কমনওয়েলথ গেমসে পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট। জাতীয় ওপেন র‍্যাঙ্কিং কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই তাঁকে নিষিদ্ধ করেছে কুস্তি ফেডারেশন। আপাতত দেশের কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবেন না কমনওয়েলথ গেমসে তিনবারের পদকজয়ী এই কুস্তিগীর।

এদিকে, শনিবারই তাঁকে পনেরো পাতার একটি নোটিস পাঠিয়েছিল কুস্তি ফেডারেশন। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। ফেডারেশনের পক্ষ জানানো হয়েছে, ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত দেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ভিনেশ। আর এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরী হয়েছে ভারতীয় কুস্তি মহলে।

Advertisement

এই নিষেধাজ্ঞার পর সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন ভিনেশ। জানিয়েছেন, তাঁর জীবন আচমকাই গভীর ঘূর্ণাবর্তের মধ্যে আটকে গিয়েছে। এরপরেই ভিনেশের বক্তব্য, কোনও তরবারির শক্তি নেই যা তাঁকে নত করতে পারবে। আসলে, দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছে ভিনেশের।

Advertisement

সম্প্রতি জাতীয় র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা নিয়েও সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। সেইসময় ভিনেশের দাবি ছিল, ফেডারেশন ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রত্যাবর্তনের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। তবে সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে তাঁর এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে ভিনেশের লড়াই এখনও শেষ হয়নি।

Advertisement