ঘরোয়া ক্রিকেটে নজির গড়ল টাউন ক্লাব। প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফের প্রি-কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটে ৭০০ রানের পাহাড় গড়ে। সেই রানের চাপে ভেঙে পড়ে ইউনাইটেড ক্লাব। শেষ পর্যন্ত ৩৭৯ রানে হার মানতে হয় তাদের। কোয়ার্টারে পৌঁছয় টাউন ক্লাব।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে টাউন। রাহুল প্রসাদ ২১১ বলে অপরাজিত ২১০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এবাদে অঙ্কুর পাল (১৫৪) এবং অবিলিন ঘোষ (১০৭) দক্ষতার সঙ্গে করেন।। তিন ব্যাটসম্যানের অনবদ্য পারফরম্যান্সে ১৩১ ওভারে ৭ উইকেটে ৭০০ রান তোলে দল। যা ঘরোয়া ক্রিকেটে বিরল নজির। জবাবে ব্যাট করতে নেমে টাউন ক্লাবের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা এবং ৩২১ রানেই থমকে যায় ইনিংস।
Advertisement
এক ইনিংসে ৭০০ রান-এই রেকর্ড রানের পাশাপাশি বড় ব্যবধানে জয়। কর্মকর্তা সুরজিৎ লাহিড়ী সবাইকে শুভেচ্ছা জানান। সব মিলিয়ে টাউন ক্লাবের এই পারফরম্যান্স দীর্ঘদিন মনে রাখবে বাংলা ক্রিকেট প্রেমীরা।
Advertisement
Advertisement



