• facebook
  • twitter
Thursday, 26 March, 2026

চ্যাম্পিয়ন ভারতীয় খেলোয়াড়দের আর্থিক পুরস্কার পৌঁছে গেল বিরাট অঙ্কে

২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতলে বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছিল ১২৫ কোটি টাকা।

ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় দলের খেলোয়াড় ও অন্যান্য সদস্যদের জন্য সারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে। এই পুরস্কারের অর্থ নির্দিষ্ট করা হয়্ছে ১৩১ কোটি টাকা।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতলে বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছিল ১২৫ কোটি টাকা। এতদিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। এবার অধিনায়ক সূর্যকুমার যাদবের দল শিরোপা ধরে রাখতেই বোর্ড আর্থিক পুরস্কারের অঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘এই জয়ের মধ্য দিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ তিনবার জেতা প্রথম দল হিসেবে ইতিহাসে নাম লেখাল।

Advertisement

শুধু বিসিসিআই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) পুরস্কারের ঝাঁপি উজাড় করে দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ায় সূর্য বাহিনী পাবে ৩০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা। এবারের টুর্নামেন্টের মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ৩৫ লক্ষ মার্কিন ডলার— যা গত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। এর বাইরে গ্রুপ পর্ব ও সুপার এইটে প্রতিটি জয়ের জন্য আলাদা করে জুটেছে প্রায় ৩১ হাজার ১৫৪ ডলার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ ৬০ হাজার টাকা।

Advertisement

আর্থিক পুরস্কারের অঙ্ক দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, ভারতের এই জয় কতটা ব্যাপক এবং স্মরণীয় ছিল, তা স্পষ্ট হয়ে উঠেছে। মোট অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১৫৮ কোটি টাকা। এই টাকার অঙ্কটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে।

Advertisement