উত্তরপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার তন্ময় শ্রীবাস্তবকে এবারে আইপিএল ক্রিকেটে অন্য ভূমিকায় দেখা যাবে। এখানে উল্লেখ করা যেতে পারে, পাঞ্জাব কিংস দলের হয়ে আইপিএল ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। শুধু তাই নয়, ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেছিলেন তিনি। সেই তন্ময় শ্রীবাস্তব আগামী ২৮ মে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে আম্পায়ার হিসেবে দেখতে পাওয়া যাবে।
২০০৮ সালে প্রথম আইপিএলে পঞ্জাবের হয়ে খেলেছিলেন তন্ময়। এ বার আম্পায়ার হিসাবে তাঁর প্রথম ম্যাচেও থাকছে পঞ্জাব। শুরুতেই নিজের প্রাক্তন দলের ম্যাচে নিরপেক্ষতা রক্ষা করতে হবে তাঁকে। গত বছরও আইপিএলে ছিলেন তন্ময়। তবে মাঠে নেমে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। কয়েকটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এ বারই প্রথম ম্যাচ খেলানোর দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, তিনিই উত্তরপ্রদেশ থেকে আইপিএলের প্রথম আম্পায়ার।
Advertisement
এ বার মোট চারটি ম্যাচে মাঠে থাকবেন তন্ময়। ২৮ এপ্রিলের ম্যাচ ছাড়া ৫ মে দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস, ১০ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-মুম্বই ইন্ডিয়ান্স এবং ১৮ মে চেন্নাই- সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও তাঁকে আম্পায়ার হিসেবে দেখতে পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে কয়েকটি ম্যাচে তৃতীয় বা চতুর্থ আম্পায়ারের দায়িত্বও দিয়েছে।
Advertisement
আম্পারিংয়ে আসার আগে কোচিং করাতেন তন্ময়। এছাড়াও জম্মু-কাশ্মীরের রঞ্জি দলের ফিল্ডিং কোচ ছিলেন এক সময়। ভারতের অনূর্ধ্ব-১৬ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। গত তিন বছর ধরে আম্পায়ারিং করছেন। ঘরোয়া ক্রিকেটে দক্ষতার পরিচয় দিয়ে আইপিএলে দায়িত্ব পেয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে ৯০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯১৮ রান করেছেন তিনি। কোচি টাস্কার্স এবং ডেকান চার্জার্সের হয়েও আইপিএল খেলেছেন। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন তন্ময়।
তন্ময় শ্রীবাস্তবের ক্রিকেট জীবনে অবশ্যই বড় প্রাপ্তি। তিনি নিজেও কোনওদিন ভাবতে পারেননি, পাঞ্জাবের হয়ে খেলা পরে সেই দলের ম্যাচই তাঁকে পরিচালনা করতে হবে।
Advertisement



