• facebook
  • twitter
Friday, 1 May, 2026

জরিমানা রিয়ানের

আইপিএলের ২.২১ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে রিয়ানকে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ ফের করলে নির্বাসিত হতে পারেন তিনি।

সাজঘরে ধূমপান করায় জরিমানা করা হল রিয়ান পরাগের। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসেই ধূমপান করছেন রিয়ান। তা সত্ত্বেও নির্বাসনের শাস্তি থেকে বেঁচে গিয়েছেন তিনি।

এই ঘটনার পরেই বোর্ডের পক্ষ থেকে রিয়ানের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সেইসময় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বোর্ডের নিয়মের আওতায় হয়তো নির্বাসিত হতে পারেন রাজস্থান অধিনায়ক।

Advertisement

তবে, বোর্ডের পক্ষ থেকে তাঁকে সতর্ক করার সঙ্গে ম্যাচ ফি’র পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইপিএলের ২.২১ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে রিয়ানকে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ ফের করলে নির্বাসিত হতে পারেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আইপিএলের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজস্তান রয়্যালস ও রিয়ান পরাগকে নোটিস পাঠানো হয়েছে। জানানো হয়েছে, রাজস্থান রয়্যালস অধিনায়ক চাইলে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতেই পারেন। তবে শাস্তি মেনে নিয়েছেন পরাগ। তিনি আর আবেদনের পথে যাচ্ছেন না।

 

Advertisement