• facebook
  • twitter
Monday, 4 May, 2026

ধূমপান বিতর্কে জবাব রিয়ানের

এই বিতর্ক এবং সাম্প্রতিক সময়ে ধারাবাহিক রান না পাওয়ায় ক্রমশ চাপ বাড়ছিল রিয়ানের উপর। তবে দিল্লির বিরুদ্ধে তাঁর ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজস্থান অধিনায়ককে।

সাম্প্রতিক সময়ে সাজঘরে বসে ধূমপান করায় বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। তার উপর ব্যাট হাতে রান না পাওয়ায় চাপ ক্রমশ বাড়ছিল। সেই অবস্থার ব্যাট হাতে জবাব দিলেন তিনি। তবে, শুক্রবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ বলে ঝকঝকে ৯০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না রাজস্থান অধিনায়ক। ২২৫ রানের টার্গেট দিয়েও ম্যাচ হারতে হয় তাদের।

এদিকে, সম্প্রতি ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহারের অভিযোগে শাস্তির মুখে পড়েছিলেন পরাগ। গত ২৮ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে এই ঘটনার বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁর।

Advertisement

স্বাভাবিকভাবেই এই বিতর্ক এবং সাম্প্রতিক সময়ে ধারাবাহিক রান না পাওয়ায় ক্রমশ চাপ বাড়ছিল রিয়ানের উপর। তবে দিল্লির বিরুদ্ধে তাঁর ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজস্থান অধিনায়ককে। এদিন তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও পাঁচটি ছক্কা দিয়ে। রিয়ানের ইনিংস রাজস্থানের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদিও, ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন পরাগ। ম্যাচের পর তিনি বলেন, সমালোচকদের জবাব দেওয়ার প্রয়োজন তাঁর নেই। বরং, অধিনায়ক হিসেবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়। যদিও, ধূমপান বিতর্কে কোনও মন্তব্য করেননি রাজস্থান অধিনায়ক।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, এদিনের ম্যাচের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। দল হারলেও, আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে পরাগের এই ইনিংস তাঁর আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা নিতেই পারে।

Advertisement