• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

৬৪ সেকেন্ডে গোল, নতুন নিয়মে লাল কার্ড! ঘটনাবহুল জয় প্যারাগুয়ের

ম্যাচের প্রথমার্ধের সংযুক্ত সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আলমিরন। সেই সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলছিলেন। বিষয়টি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর নজরে আসে

মাত্র দু’সেকেন্ডের গোলে তুরস্ককে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল প্যারাগুয়ে। তবে তাদের এই জয় ছিল বেশ ঘটনাবহুল। এই ম্যাচে লাল কার্ড দেখে রেকর্ড বইয়ে নামও তুলে ফেললেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগেল আলমিরন।

এই লাল কার্ড দেখার ঘটনাটিই বিরল, ভারতীয় সময়ে শনিবার সকালে যার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। তুরস্কের বিরুদ্ধে গ্রুপ ‘ডি’-র ম্যাচে মিগেল আলমিরন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে কোনও বিপজ্জনক ট্যাকল, মারামারি বা অশোভন আচরণের জন্য নয়—প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে তাঁকে বহিষ্কার করা হয়।

ম্যাচের প্রথমার্ধের সংযুক্ত সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আলমিরন। সেই সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলছিলেন। বিষয়টি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর নজরে আসে। পর্যালোচনার পর রেফারি ইভান বার্টন সরাসরি লাল কার্ড দেখান প্যারাগুয়ের অধিনায়ককে।

ফিফা সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে, যেখানে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে কোনও ফুটবলার যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন, তাহলে তাঁকে লাল কার্ড দেখানো হতে পারে। মাঠে সম্ভাব্য বর্ণবিদ্বেষী, বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্য আড়াল করার প্রবণতা আটকাতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

ফলে আলমিরনই বিশ্বকাপে এই নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন। ঘটনাটি নিয়ে ফুটবল মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ, দীর্ঘদিন ধরেই অনেক খেলোয়াড় ঠোঁট পড়ে (লিপ রিডিং) কথোপকথন বোঝা এড়াতে মুখ ঢেকে কথা বলার অভ্যাস তৈরি করেছেন। এ বার ফিফার কঠোর নিয়মে সেই প্রবণতা পুরোপুরি বন্ধ হতে পারে বলে অনেকের ধারনা।

এই লাল কার্ডের ফলে ফলে এ দিন দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলতে হয় প্যারাগুয়েকে। তা সত্ত্বেও তারা জেতে ম্যাচের শুরুতেই মাতিয়াস গালারসার করা গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা।প্যারাগুয়ের কাছে এই এক গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তুরস্ক। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় মাতিয়াস গালারসার গোলই গড়ে দেয় ব্যবধান।

শেষ পর্যন্ত সেই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ম্যাচের শুরুতেই প্যারাগুয়ে এগিয়ে গেলেও এরপর প্রায় পুরো ম্যাচ জুড়ে আক্রমণের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের হাতে।প্রথমার্ধের সংযুক্ত সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া লাল কার্ড দেখার ঘটনার পর দ্বিতীয়ার্ধে এক জন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে নেমেও কোনো সুবিধা নিতে পারেনি তুরস্ক।

একের পর এক কর্নার, ক্রস এবং দূরপাল্লার শট এলেও প্যারাগুয়ের ডিফেন্স ও গোলকিপার অরলান্ডো গিল দুর্দান্ত দৃঢ়তা দেখান। ১০ জনের দল নিয়েও রক্ষণ সামলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় গুস্তাভো আলফারোর ফুটবলাররা।প্যারাগুয়ে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও এই জয়ে নকআউটে ওঠার আশা জিইয়ে রাখল। শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করলেও সেরা তৃতীয় স্থানাধিকারীদের অন্যতম হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পেতে পারে তারা।