• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, ঘোষণা ন্যুয়েরের

৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জার্মানির জার্সিতে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানবেন তিনি

বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, ঘোষণা ন্যুয়েরের

চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জার্মানির জার্সিতে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানবেন তিনি।

এই প্রসঙ্গে বলা যায়, ২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জার্মানির তারকা এই গোলরক্ষক। তবে, পরবর্তীকালে দেশের প্রয়োজনে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেন তিনি। জাতীয় দলে যোগ দেওয়ার পাশাপাশি টানা পঞ্চম বিশ্বকাপে তাঁর উপর ভরসা রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান।রবিবার আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি।

তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা এই গোলরক্ষক জানান, ইউরো কাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছিলেন তিনি। ন্যুয়েরের কথায়, সেই সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আপসোস নেই। একইসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলার ক্ষেত্রে তিনি গত দুই বছরে অনেক বেশি মানসিক ও শারীরিক চাপ অনুভব করেছেন। তাই দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলার পরিকল্পনা নেই তাঁর। এমনকি, ২০২৮ সালের ইউরো কাপেও অংশ নেওয়ার কোনও ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

তবে বিদায়ের আগে দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান জার্মান অধিনায়ক। ন্যুয়েরের বিশ্বাস, এবারের বিশ্বকাপে জার্মানি খেতাব জয়ের অন্যতম দাবিদার। সেই লক্ষ্যেই শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি। এবারের বিশ্বকাপে জার্মানির হয়ে প্রতিটি ম্যাচেই তাই মাঠে নামার পাশাপাশি দেশের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিতে চান ম্যানুয়েল ন্যুয়ের।