• facebook
  • twitter
  • youtube
Tuesday, 22 September, 2026

‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি’, দেশের মাটিতে বিদায়ের আগে বিশেষ ১০ নম্বর প্রকাশ মেসির

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জার্সিটির ছবি পোস্ট করেছেন মেসি। আর্জেন্টিনার চেনা আকাশি-সাদা রং থাকলেও পিছনে রয়েছে বিশেষ নকশা। তার উপরে সোনালি রঙে লেখা মেসির নাম এবং ১০ নম্বর

‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি’, দেশের মাটিতে বিদায়ের আগে বিশেষ ১০ নম্বর প্রকাশ মেসির

Image: X/M10GOAT

দেশের জার্সিতে শেষ বার মাঠে নামবেন তিনি। আর সেই বিদায়ী ম্যাচের আগেই প্রকাশ্যে এল বিশেষ জার্সি (Jersey)। সোনালি রঙে লেখা নাম— MESSI (Lionel Messi)। সঙ্গে সেই ঐতিহাসিক ১০ নম্বর (Jersey)। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামার আগে এমনই স্মরণীয় জার্সি প্রকাশ করলেন লিওনেল মেসি (Lionel Messi)।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জার্সিটির ছবি পোস্ট করেছেন মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার চেনা আকাশি-সাদা রং থাকলেও পিছনে রয়েছে বিশেষ নকশা। তার উপরে সোনালি রঙে লেখা মেসির (Lionel Messi) নাম এবং ১০ নম্বর। পোস্টের সঙ্গে আর্জেন্টিনীয় মহাতারকার ছোট্ট কিন্তু আবেগমাখা বার্তা, ‘শেষ ম্যাচ… আজীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার হয়ে মেসির (Lionel Messi) শেষ ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর, বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে। সেটিই দেশের মাটিতে তাঁর বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে তিনটি ঘরের মাঠের ফ্রেন্ডলি খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে তারা। ৩ অক্টোবর বুয়েনস আইরেসে প্রতিপক্ষ বুরকিনা ফাসো। তবে ওই দু’টি ম্যাচে মেসি (Lionel Messi) খেলবেন না। ৬ অক্টোবর বেনিন ম্যাচেই হবে তাঁর বিদায়।

আরও পড়ুন: শিল্ডে নেই মহমেডান, ৫৩ ফুটবলারকে নথিভুক্ত ইস্টবেঙ্গলের

মেসির (Lionel Messi) সঙ্গে ওই শেষ ম্যাচে থাকবেন রদ্রিগো দে পল এবং জিওভানি লো সেলসোও। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, দেশের ফুটবলের এই আইকনকে তাঁর প্রাপ্য বিদায় জানাতেই তাঁকে শেষ ম্যাচে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আগস্ট শেষ দিনেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন মেসি(Lionel Messi)। ২০০৫-এ আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক। তার পর দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে একের পর এক নজির গড়েছেন। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২০৩ ম্যাচে ২০৩ গোল তাঁর।

আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে কেন দেখা করলেন গম্ভীর? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কী বললেন ভারতীয় কোচ?

শুরুটা অবশ্য শুধুই যন্ত্রণার ছিল। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজয়— একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে। অবশেষে ২০২১ কোপা আমেরিকায় ট্রফির খরা কাটে। তার পর ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়। ২০২৪-এ ফের কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক কেরিয়ারে আরও একটি অধ্যায় যোগ করেন মেসি (Lionel Messi)।

২০২৬ বিশ্বকাপও ছিল তাঁর শেষ বিশ্বকাপ অভিযান। ছ’টি বিশ্বকাপে মোট ২১ গোল করেছেন মেসি (Lionel Messi)। এ বারের বিশ্বকাপে তাঁর নামের পাশে ছিল আট গোল ও চারটি অ্যাসিস্ট। আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি (Lionel Messi)।

এ বার তাই দেশের জার্সিতে শেষ বার। শেষ ম্যাচের আগে সেই বিশেষ ১০ নম্বর জার্সি হাতে তুলে নিয়ে মেসির (Lionel Messi) বার্তা— ‘শেষ ম্যাচ… আজীবনের জন্য একটি জার্সি।’ ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ দৃশ্য যে আবেগে ভাসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

দেখুন: