• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

চেন্নাই দলে বড় ধাক্কা আয়ুষের চোট

প্রাথমিক ভাবে দেখে পরিস্থিতি বেশ খারাপই মনে হচ্ছে। আয়ুষ আমাদের দলে দারুণ ফর্মে ছিলেন, ওর এই চোট দলের বড় ক্ষতি।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৯৫ রান তাড়া করতে নেমেছিল চেন্নাইসুপারকিংস দল। ইনিংসের চতুর্থ ওভারে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে রান নেওয়ার সময় দ্বিতীয় রানের জন্য দৌড়াতে গিয়েই অঘটন। আচমকাই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন আয়ুষ মাত্রে। ব্যথায় পা টেনে টেনে হেঁটে কোনোক্রমে ক্রিজে পৌঁছালেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত অস্বস্তিতে রয়েছেন। ফিজিওর শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ১৩ বলে ৩০ রানের এক ঝোড়ো ইনিংস খেলে নীতীশ রেড্ডির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মাঠ ছাড়ার সময় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসতে হয় সাপোর্ট স্টাফদের।

ম্যাচ শেষে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি আয়ুষের চোট নিয়ে বেশ হতাশা। তিনি বলেন,এটা স্পষ্টতই হ্যামস্ট্রিং টিয়ার। চোট কতটা গভীর তা বুঝতে স্ক্যান করা হবে। তবে প্রাথমিক ভাবে দেখে পরিস্থিতি বেশ খারাপই মনে হচ্ছে। আয়ুষ আমাদের দলে দারুণ ফর্মে ছিলেন, ওর এই চোট দলের বড় ক্ষতি।

Advertisement

আয়ুষের চোট নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টের সমালোচনা করতে ছাড়েননি প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, যখন আয়ুষ স্পষ্টতই খুঁড়িয়ে হাঁটছিল, তখন কেন তাঁকে মাঠের বাইরে নিয়ে
যাওয়া হলো না? অশ্বিনের মতে, এই ধরনের ক্ষেত্রে ঝুঁকি না নিয়ে ‘রিটায়ার্ড হার্ট’ করানো উচিত ছিল।

Advertisement

চলতি মরশুমে চেন্নাইয়ের হয়ে ব্যাটিং অর্ডারের ৩ নম্বরে নেমে বিধ্বংসী ফর্মে খেলছেন আয়ুষ। এখনও পর্যন্ত ২০২ রান করেছেন। তাঁর অনুপস্থিতিতে আগামী ম্যাচগুলোতে মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিং গভীরতা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। আগামী ২৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে আয়ুষের বিকল্প খুঁজতে সমস্যায় পড়তে হতে পারে চেন্নাই দলকে।

Advertisement