নোয়াপাড়ার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক অর্জুন সিংকে শ্যামনগর ফিডার রোডের অন্নপূর্ণা খেলার মাঠে সংবর্ধনা জানায় শ্যামনগর আদিবাসী ইউনাইট ফুটবল একাডেমি। পাশাপাশি শক্তিগড় টালিখোলার মৈত্রী বন্ধন ক্লাবের তরফেও বিধায়ককে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষক ললিতা ওঁরাও, সমাজসেবী মদন চ্যাটার্জি, গৌতম সরকার, তাপস বিশ্বাস ও সমীরেন্দ্র কৃষ্ণ সাহা।
ক্লাবের পক্ষ থেকে ছিলেন শিবু সরকার, পার্থ প্রতিম সরকার ও প্রসেনজিৎ দত্ত। বিধায়ক অর্জুন সিং বলেন, অস্থির আবহ থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। মাঠে আনতে হবে যুব সম্প্রদায়কে আরও বেশি করে। খেলাধুলোর প্রসার অত্যন্ত জরুরি। খেলাধুলোর মধ্যে থাকলে সবাই খোলা মনে সম্পর্ক গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস। বেহাল অবস্থায় পড়ে থাকা অন্নপূর্ণা মাঠ দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



