পেশাদার টেনিসে নতুন নজির গড়লেন জেনসি কানাবা। ভেঙে দিলেন সানিয়া মির্জার রেকর্ড। মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে পেশাদার টেনিসে কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস লিখলেন তরুণী এই খেলোয়াড়। দিল্লির আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুরু থেকে নজর কাড়েন জেনসি। শেষ ষোলোয় পরাস্ত করেন অভিজ্ঞ প্রতিপক্ষ সন্দীপ্তি সিং রাওকে। খেলার ফলাফল জেনসির পক্ষে ৬-৩, ৭-৫। দ্বিতীয় সেটে চারটি সেট পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ জেতেন তিনি। এদিন, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে সহজ জয় তুলে নেন জেনসি। এরফলে, কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ১৪ বছর বয়সী এই খেলোয়াড়।
এই প্রসঙ্গে বলা যায়, এই জয়ের ফলে ভারতীয় মহিলা টেনিসে সবচেয়ে কম বয়সে পেশাদার টেনিসের কোয়ার্টার ফাইনালে ওঠার তালিকায় শীর্ষে উঠে এলেন জেনসি। ছাড়িয়ে গেলেন সানিয়া মির্জাকে। তবে রাতারাতি এই সাফল্য আসেনি জেনসির ঝুলিতে। এর আগে জুনিয়র স্তরে একাধিক সাফল্য রয়েছে গুজরাতের জুনাগড়ের এই তরুণীর। চলতি বছর আন্তর্জাতিক জুনিয়র প্রতিযোগিতায় খেতাব জিতেছেন তিনি। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল প্রতিটি স্তরে ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন তিনি। যা বজায় রেখেছেন পেশাদার সার্কিটেও। চাপের মুখে মাথা ঠান্ডা রাখা, তাঁর অন্যতম বড় গুণ।
Advertisement
Advertisement
Advertisement



