শুরু হয়ে গেল আইপিএল ক্রিকেট। শনিবার প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে বেঙ্গালুর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। খেলার শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্রিকেটাররা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে খেলতে নামেন। খুব তাড়াতাড়ি হায়দরাবাদ দলের তিনজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরত যান। সেই মুহূর্তেই দলের অধিনায়ক ঈশান কিশান দলের হাল ধরেন। আত্মবিশ্বাসী ঈশান খুব তাড়াতাড়ি অর্ধ শতরান করে দলের স্কোরবোর্ডকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা খেলতে নেমে বড় রানের অঙ্কে পৌঁছতে পারেননি। ট্রাভিস হেডের ক্যাচটি দারুণভোবে নিজের হাতে বন্দি করেন ফিল সল্ট। তখন বল করছিলেন জ্যাকব ডাফি। ট্রাভিসের ব্যাট থেকে আসে মাত্র ১১ রান আর অভিষেক শর্মা জ্যাকব ডাফির বলেই ক্যাচ তুলে দেন জিতেশ শর্মার হাতে। তিনি করেন ৭ রান।
ঈশান কিশানের সঙ্গে নীতীশকুমার রেড্ডি জুটি বাঁধলেও তিনিও ১ রান করে মাঠ ছাড়েন। এবারেও সেই ডাফির বলে অভিনন্দন সিংয়ের হাতে নীতীশ বন্দি হন। প্রথম তিনটি উইকেটই নেন ডাফি। ঈশান কিশান বেশ ছন্দে খেলতে থাকেন। হেনরিস ক্লাসেন কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু রোমারিও শেফার্টের বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেন। ক্লাসেনের ব্যাট থেকে আসে ৩১ রান। খেলেছেন ২২টি বল। সলিল অরোরা ৯ রান করে আউট হয়ে যান। সূযশ শর্মার বলে তিনি দেবদূত পাড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে মাঠের বাইরে চলে যান। ষষ্ঠ উইকেট জুটিতে ঈশান কিশানের সঙ্গে অনিকেত ভার্মা খেলতে নামেন। ঈশান ২৭ বলে অর্ধ শতরান করেন। তিনি ৬ মেরে ৮০ রানে পৌঁছে যান। তবে পরে অভিনন্দন সিংয়ের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন। তার মধ্যে দু’টি ছক্কা ও চারটি চার। শেষ খবর পাওয়া পর্যন্ত হায়দরাবাদ ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে ইনিংস শেষ করে।
Advertisement
Advertisement
Advertisement



