ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হল বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে (IPL player Abhishek Porel)। হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁওয়ার ভূষণ সিং জানিয়েছেন, দমদম থানার অধীন ইমামি সিটি থেকে তাঁকে (Abhishek Porel) গ্রেপ্তার করা হয়েছে।
এক মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে গত জুন মাসে অভিষেকের (Abhishek Porel) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন অভিষেক (Abhishek Porel) । পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর এবং ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন ওই তরুণী।
অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে অভিষেকের(Abhishek Porel) সম্পর্ক ছিল। গত বছর তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। তার পর থেকেই অভিষেক তাঁর থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে পুলিশে যান তরুণী এবং তাঁর মা।
মামলায় ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন-সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করার পর বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালত অভিষেককে (Abhishek Porel) গ্রেপ্তার নির্দেশ দেওয়ার পাশাপাশি তদন্তের স্বার্থে তাঁর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছিল।
তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন অভিষেক (Abhishek Porel) । এর আগে তিনি দাবি করেছিলেন, অভিযোগগুলি মিথ্যা এবং পুলিশ এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। তদন্ত শেষ হলে তিনি বিস্তারিতভাবে নিজের বক্তব্য জানাবেন বলেও জানিয়েছিলেন।
বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক পোড়েলের অভিষেক (Abhishek Porel) ২০২১-২২ মরসুমে। ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাঁহাতি এই ব্যাটার (Abhishek Porel) । ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন তিনি। গত আইপিএল মরসুমে দিল্লির হয়ে চার ইনিংসে ১০৮ রান করেছিলেন অভিষেক (Abhishek Porel) ।




