২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল। অন্যদিকে কানাডা নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করে নতুন অধ্যায়ের সূচনা করে।
স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার টরন্টোয় গ্রুপ ‘বি’-তে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ১-১ ড্র করে কানাডা। ম্যাচের ২১ মিনিটে জোভো লুকিচের গোলে পিছিয়ে পড়েছিল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। তবে ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা সাইল লারিন গোল করে দলকে সমতায় ফেরান।
এই এক পয়েন্টই কানাডার জন্য ঐতিহাসিক, কারণ এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েও তারা কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে অবশেষে সেই আক্ষেপ ঘোচায় কানাডা।
অন্যদিকে, শুক্রবার লস অ্যাঞ্জেলিসে গ্রুপ ‘ডি’-র ম্যাচে যুক্তরাষ্ট্র দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে প্যারাগুয়েকে ৪-১-এ হারায় করেছে। মার্কিন দল ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযানের আদর্শ সূচনা করে।
এ দিন আগাগোড়া আধিপত্য বিস্তার করা ম্যাচের সাত মিনিটের মাথায় দামিয়ান বোবাডিলার নিজ গোল এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ফোলারিন বালোগান। প্রথমার্ধের সংযুক্ত সময়ে তাঁরই দ্বিতীয় গোলে ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গিওভানি রেইনার গোলে জয় নিশ্চিত করে এ বারের বিশ্বকাপের প্রধান আয়োজকেরা।




