• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

শতরানের পর অর্ধশতরান, রেকর্ড গড়লেন শ্রেয়স

অভিষেক টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতাধিক রান করে সকলের নজর তো কাড়লেনই সেইসঙ্গে রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়র।

শতরানের পর অর্ধশতরান, রেকর্ড গড়লেন শ্রেয়স

যেখানে পূজারা-রাহানের মতন অভিজ্ঞ ব্যাটসম্যানরা ঘরের মাঠের সুযোগ নিয়ে রান করতে ব্যর্থ হলেন, সেখানে অভিষেক টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতাধিক রান করে সকলের নজর তো কাড়লেনই সেইসঙ্গে রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়র।

শুক্রবার অভিষেক টেস্টে ষোলোতম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে শতরান করেছিলেন শ্রেয়স। এবার দ্বিতীয় ইনিংসে রবিবার খেলতে নেমে করলেন অর্ধশতাধিক রান।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের দশম ব্যাটসম্যান হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। সুনীল গাভাসকার ও দিলওয়ার হুসেইনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে তৃতীয় ভারত ব্যাটসম্যান হিসাবে অভিষেক টেস্টের দু’টি ইনিংসেই পঞ্চাশের বেশি রান করলেন।