• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

সহজেই জয় সুইৎজারল্যান্ডের, শেষ ষোলোয় কাদের মুখোমুখি কারা, জেনে নিন

আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সুইৎজারল্যান্ডেরই দায়িত্বে ছিলেন

সহজেই জয় সুইৎজারল্যান্ডের, শেষ ষোলোয় কাদের মুখোমুখি কারা, জেনে নিন

Photo: Representational Image

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে খুব একটা বেগ পেতে হয়নি সুইৎজারল্যান্ডকে। ব্রিল এম্বোলো ও ড্যান এনডয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে অনায়াসেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মুরাত ইয়াকিনের দল।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। জোহান মানজাম্বি দুর্দান্ত গতিতে পেনাল্টি বক্সে ঢুকে গোললাইনের কাছ থেকে বল ফিরিয়ে দেন। সেখানে ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ ফিনিশে জালে বল জড়ান ব্রিল এম্বোলো।

আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সুইৎজারল্যান্ডেরই দায়িত্বে ছিলেন। তিনি নিশ্চয়ই আশা করেছিলেন, ড্রেসিংরুমে খেলোয়াড়দের তাতিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার পথ খুঁজে পাবেন।

কিন্তু বিরতির সময় পেতকোভিচ খেলোয়াড়দের যা-ই বলে থাকুন না কেন, মাঠে তার কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সুইৎজারল্যান্ড। আলজেরিয়ার ডিফেন্ডার রাফিক বেলঘালির আধা-ক্লিয়ার করা বল পেনাল্টি বক্সের ঠিক ভেতরে নিয়ন্ত্রণে নেন ড্যান এনডয়ে।

এরপর শান্ত মাথায় আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদাকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পর সুইৎজারল্যান্ড ভ্যাঙ্কুভারেই থেকে যাবে। ৭ জুলাই এখানেই শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা।

শেষ ষোলো দলের রাউন্ডে যে আটটি ম্যাচ হবে, বৃহস্পতিবারের ম্যাচগুলির পর তার মধ্যে ছ’টি-রই প্রতিদ্বন্দ্বী নির্ধারিত হয়ে গিয়েছে। কারা এই ম্যাচগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, ভারতীয় সময়ে কখন ও কোন শহরে হবে সেই ম্যাচগুলি, তা নিচে দেওয়া হল-

কানাডা বনাম মেক্সিকো (৪ জুলাই, রাত ১০.৩০, হিউস্টন)
প্যারাগুয়ে বনাম ফ্রান্স (৫ জুলাই, রাত ২.৩০, ফিলাডেলফিয়া)
ব্রাজিল বনাম মরওয়ে (৬ জুলাই, রাত ১.৩০, নিউ ইয়র্ক)
মেক্সিকো বনাম ইংল্যান্ড (৬ জুলাই, ভোর ৫.৩০, মেক্সিকো সিটি)
পর্তুগাল বনাম স্পেন (৭ জুলাই, রাত ১২.৩০, ডালাস)
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (৭ জুলাই, ভোর ৫.৩০, সিয়াটল)