• facebook
  • twitter
Tuesday, 3 March, 2026

রঘুনাথপুরে দিদি কাপ ক্রিকেট

জেলা পরিষদ সদস্য অভিজিৎ মুখার্জির উদ্যোগে রঘুনাথপুর ২ ব্লকের মৌতড় তরুণ সংঘ ফুটবল মাঠে দুদিনের এই খেলাটি হয়।

তৃতীয় বর্ষে পড়ল দিদি কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ২০২৬.সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিযোগিতার মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে স্থানীয় তৃণমুল নেতৃত্ব। জেলা পরিষদ সদস্য অভিজিৎ মুখার্জির উদ্যোগে রঘুনাথপুর ২ ব্লকের মৌতড় তরুণ সংঘ ফুটবল মাঠে দুদিনের এই খেলাটি হয়।

রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় কিরণ একাদশ ৫ রানে আরাম্যা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি, কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি প্রমুখ।

Advertisement

অভিজিৎবাবু জানান, দিদি আমাদের পথ পরিদর্শক। তাই পরপর তিন বছর ধরে দিদির নামে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাড়ার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি বলেন, যুবসমাজকে মাঠমুখী করতেই এই পদক্ষেপ। বর্তমানে যুবরা মুঠো ফোনে আসক্ত হয়ে পড়েছে। খেলাধূলা করলে শরীর ও মন দুইই ভালো থাকে। তাই এই প্রয়াস।

Advertisement

Advertisement