• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে অস্ট্রেলিয়া দলে কামিন্স নেই

স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে

ফাইল চিত্র

আর অল্প কিছুদিন বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হতে চলেছে পাকিস্তানে। অবশ্য ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে দুবাইতে। ভারতের কোনও ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত পাওয়া যাবে না অধিনায়ক প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে। যার ফলে ১৫ জনের দলে তিনটে পরিবর্তন হতে পারে। চোট পেয়ে মিচেল মার্শের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের ছিটকে যাওয়া‌ দলের কাছে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কামিন্স এবং হ্যাজেলউড না খেলতে পারলে, অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইভাবে নজর কাড়তে পারবে না।

ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাট কামিন্স এখনও বোলিং শুরু করতে পারেনি। তাই কামিন্সকে পাওয়ার সম্ভাবনা কম। যার অর্থ, আমাদের একজন নতুন অধিনায়ক দরকার। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এই দু’জনের মধ্যে একজনকে নিতে হবে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল অধিনায়কত্ব করেছে। একদিনের ক্রিকেটেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। তাই এই দু’জনের মধ্যে স্টিভ স্মিথ এগিয়ে রয়েছেন। জস হ্যাজেলউডও ফিট নয়। ১২ ফেব্রুয়ারির মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিকে জমা দিতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। অস্ট্রেলিয়া দল বেশ চাপের মধ্যে রয়েছে তা বলাই বাহুল্য।

Advertisement

Advertisement

Advertisement