• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

রাশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলে বাংলার প্রীতিকা

এশিয়ান কাপে গ্রুপ – বি-তে রয়েছে ভারত। সেখানে আগামী ২ মে অস্ট্রেলিয়া, ৫ মে জাপান এবং ৮ মে লেবাননের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল।

রাশিয়ার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দল। ভারতীয় দলে বাংলার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মেয়ে প্রীতিকা বর্মণ জায়গা পেয়েছেন। আগামী ১১, ১৪ এবং ১৭ এপ্রিল সোচির মাতসেস্তা ফুটবল সেন্টারে রাশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলি খেলবে তারা। এই তিন ম্যাচের জন্য ইতিমধ্যেই ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন প্রধান কোচ পামেলা কন্টি। বর্তমানে, এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে খেলার জন্য প্রস্তুতি শিবিরে রয়েছে তারা।

আগামী ২ মে চিনের সুঝৌ-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। তার আগে ইতিমধ্যেই বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতের এই অনূর্ধ্ব-১৭ দলটি। গত মাসেই তারা চিনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে এবং দুটিতেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। এরপর, বেঙ্গালুরুতে ফিরেও বেশ কিছুদিন প্রস্তুতি শিবিরে ব্যস্ত ছিল পামেলা কন্টির দল। এশিয়ান কাপে গ্রুপ – বি-তে রয়েছে ভারত। সেখানে আগামী ২ মে অস্ট্রেলিয়া, ৫ মে জাপান এবং ৮ মে লেবাননের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল।

Advertisement

ভারতীয় দল : গোলরক্ষক: মুন্নি, সুরজমুনি কুমারী, তামফাসানা দেবী কনজেংবাম। ডিফেন্ডার: আলেনা দেবী সারাংথেম, আলিশা লিংডোহ, দিব্যানি লিন্ডা, এলিজাবেদ লাকরা, জয়শিনি চানু হুইড্রোম, রিতু বাদাইক, তানিয়া দেবী টোনাম্বাম। মিডফিল্ডার: অভিস্তা বাসনেট, আলভা দেবী সেনজাম, বনিফিলিয়া শুল্লাই, জুলান নংমাইথেম, প্রীতিকা বর্মণ, রেডিমা দেবী চিংখামায়ুম, থান্দামনি বাস্কি। স্ট্রাইকার : অনুষ্কা কুমারী, আন্বিতা রঘুরামন, জয়া, অলিভিয়া চানু নিংথুজাম, পার্ল ফার্নান্ডেস, ভ্যালাইনা ফার্নান্ডেস।

Advertisement

Advertisement