• facebook
  • twitter
  • youtube
Wednesday, 16 September, 2026

সপরিবার গণেশ চতুর্থী পালন বাংলাদেশের অধিনায়ক লিটনের, বাড়িতে বাপ্পাকে স্বাগত জানিয়ে কী বার্তা দিলেন তিনি?

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলা হাতে গোনা হিন্দু ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি এবং ওয়ান ডে

সপরিবার গণেশ চতুর্থী পালন বাংলাদেশের অধিনায়ক লিটনের, বাড়িতে বাপ্পাকে স্বাগত জানিয়ে কী বার্তা দিলেন তিনি?

Litton Das Ganesh Chaturthi Photo-SNS

ক্রিকেট মাঠে তিনি বাংলাদেশের অধিনায়ক। তবে মাঠের বাইরে আর পাঁচ জনের মতো উৎসবের আনন্দে মেতে উঠতেও ভালবাসেন লিটন দাস। পরিবারকে সঙ্গে নিয়ে বাড়িতেই গণেশ চতুর্থী পালন করলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

স্ত্রী এবং মেয়েকে নিয়ে গণপতির আরাধনায় যোগ দিলেন লিটন। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমেও ভাগ করে নিয়েছেন তিনি।

বাঙালি হিন্দু পরিবারে বেড়ে ওঠা লিটন বাংলাদেশের অন্যতম পরিচিত হিন্দু ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলা হাতে গোনা হিন্দু ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি এবং ওয়ান ডে দলের অধিনায়কও তিনি।

গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি এনে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে উৎসব পালন করেন লিটন। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ভালবাসা, ভক্তি এবং কৃতজ্ঞ হৃদয় দিয়ে আমাদের বাড়িতে ভগবান গণেশকে স্বাগত জানাচ্ছি।’

গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে গণেশের কাছে সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনাও করেছেন বাংলাদেশের অধিনায়ক। পরিবারের সঙ্গে উৎসব পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে গণেশের মূর্তির পাশাপাশি পরিবারের উৎসবের মুহূর্তও ধরা পড়েছে।

বাংলাদেশ ক্রিকেটে লিটনের পরিচয় অবশ্য শুধু ব্যাটার হিসাবে নয়। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন ধরে দেশের প্রতিনিধিত্ব করার পরে এখন তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্বও রয়েছে। সেই ব্যস্ত ক্রিকেট জীবনের মাঝেও পারিবারিক এবং ধর্মীয় উৎসবের মুহূর্তকে আলাদা করে সময় দেন তিনি।

এর আগেও নিজের ধর্মীয় উৎসব পালনের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন লিটন। গত বছর লক্ষ্মীপুজো নিয়েও নিজের পরিবারের সঙ্গে উৎসবের কথা জানিয়েছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তখন তিনি স্ত্রী এবং মেয়েকে ‘ঘরের লক্ষ্মী’ বলে উল্লেখ করেছিলেন।

এ বার গণেশ চতুর্থীতেও একই ভাবে পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন লিটন। ক্রিকেট মাঠের ব্যস্ততা থেকে কয়েক মুহূর্তের জন্য সরে গিয়ে পরিবারের সঙ্গে বাপ্পার আরাধনায় মগ্ন ছিলেন বাংলাদেশের অধিনায়ক।