• facebook
  • twitter
  • youtube
Friday, 4 September, 2026

মেসির ১০ নম্বর জার্সি তুলে রাখতে চায় আর্জেন্টিনা, কিন্তু বাধা সেই ফিফা! মারাদোনার সময়ও হয়নি

এ বার মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতেই আর্জেন্টিনার সামনে প্রশ্ন—‘১০’ কি চিরতরে তুলে রাখা যায়?

মেসির ১০ নম্বর জার্সি তুলে রাখতে চায় আর্জেন্টিনা, কিন্তু বাধা সেই ফিফা! মারাদোনার সময়ও হয়নি

Photo: Representational Image

দিয়েগো মারাদোনা পরেছিলেন। তাঁর পরে সেই ১০ নম্বর জার্সিই হয়ে উঠেছিল লিওনেল মেসির (Lionel Messi)পরিচয়। এ বার মেসি (Lionel Messi)আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতেই আর্জেন্টিনার সামনে প্রশ্ন—‘১০’ কি চিরতরে তুলে রাখা যায়? সমর্থকদের অনেকেই চান, মেসির (Lionel Messi) সম্মানে আর কোনও ফুটবলার যেন এই জার্সি না পরেন। কিন্তু ইচ্ছা থাকলেও তা করা সহজ নয়। সামনে বাধা ফিফার (FIFA) নিয়ম।

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের অধ্যায়ের ইতি টেনেছেন মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকাও জিতেছেন তিনি(Lionel Messi)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও দলকে নিয়ে গিয়েছিলেন। ফলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে তাঁর নাম যে চিরকাল জড়িয়ে থাকবে, তা নিয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন: মিতালির রেকর্ড ভেঙে ইতিহাস স্মৃতির, অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা প্রাক্তন ভারত অধিনায়কের

কিন্তু সরকারি ভাবে জার্সিটি চিরতরে তুলে রাখার পথে রয়েছে ফিফার (FIFA) নিয়ম। আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের জার্সি নম্বর নির্দিষ্ট ক্রম অনুযায়ী দিতে হয়। ২০২৬ বিশ্বকাপে যেমন ২৬ জনের দলে ১ থেকে ২৬ পর্যন্ত নম্বর ব্যবহার করা হয়েছে। ফলে কোনও নম্বর বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ, মেসির ১০ নম্বর জার্সি বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো ফিফা (FIFA)-নিয়ন্ত্রিত প্রতিযোগিতায় তুলে রাখা কার্যত অসম্ভব।

ফ্রেন্ডলি ম্যাচে অবশ্য আর্জেন্টিনা চাইলে ১০ নম্বর জার্সি কাউকে না-ও দিতে পারে। কিন্তু ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপে সেই সুযোগ থাকবে না। সেখানে কোনও না কোনও ফুটবলারের গায়ে উঠতেই হবে মেসির প্রিয় ১০ নম্বর।

এখানেই ফিরে আসে মারাদোনার স্মৃতি। ২০০১ সালে আর্জেন্টিনা ফুটবল সংস্থার তৎকালীন সভাপতি হুলিয়ো গ্রোন্দোনা মারাদোনাকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ২০০২ বিশ্বকাপের আগে ফিফা (FIFA) সেই সিদ্ধান্ত মানেনি। শেষ পর্যন্ত আইকনিক ১০ নম্বর জার্সি পরতে হয়েছিল অরিয়েল ওর্তেগাকে।

আরও পড়ুন: আধার কার্ডে বয়স নিয়ে গরমিল, ‘বাংলার’ রোহিত যাদবকে দু’বছরের জন্য সাসপেন্ড করল বিসিসিআই

মেসির (Lionel Messi) ক্ষেত্রেও তাই একই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। মারাদোনার পর যে জার্সিকে মেসি (Lionel Messi) আরও কিংবদন্তি করে তুলেছেন, সেটি হয়তো কোনও দিনই পাকাপাকি ভাবে তুলে রাখতে পারবে না আর্জেন্টিনা।

তবে মেসিকে (Lionel Messi) সম্মান জানানোর অন্য পথ বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। দেশের সমস্ত ফুটবল ম্যাচে ১০ মিনিটের পর এক মিনিটের জন্য খেলা থামিয়ে মেসিকে (Lionel Messi)করতালি দিয়ে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়েছে। স্টেডিয়ামে বড় পর্দা থাকলে দেখানো হবে মেসিকে (Lionel Messi) নিয়ে বিশেষ ভিডিও। অর্থাৎ, জার্সি তুলে রাখা না গেলেও দেশের ফুটবলে ‘১০’-এর সঙ্গে মেসির স্মৃতি যে অমরই থাকবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

দেখুন: