• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

আগরকরকে আর রাখছে না বোর্ড? নির্বাচকদের প্রধান তাহলে কে?

আগরকরের বর্তমান চুক্তির মেয়াদ ৪ অক্টোবর পর্যন্ত। এর আগে তাঁর মেয়াদ আগামী বছরের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল

আগরকরকে আর রাখছে না বোর্ড? নির্বাচকদের প্রধান তাহলে কে?

Photo: Representational Image

অজিত আগরকরের (Ajit Agarkar) বিদায় কি কার্যত নিশ্চিত? ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরের খবর অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসাবে আগরকরের (Ajit Agarkar) মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা। এখনও পর্যন্ত মেয়াদ বাড়ানো নিয়ে তাঁর সঙ্গে বোর্ডের শীর্ষ কর্তাদের কোনও আলোচনা হয়নি। একটি সূত্রের খবর, আগরকরের (Ajit Agarkar) জায়গায় এক প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার এবং এক বাঁহাতি স্পিনারের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

আগরকরের (Ajit Agarkar) বর্তমান চুক্তির মেয়াদ ৪ অক্টোবর পর্যন্ত। এর আগে তাঁর মেয়াদ আগামী বছরের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলেছে। বিসিসিআইয়ের একটি অংশ মনে করছে আগরকরের মেয়াদ কার্যত শেষের পথে। বুধবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের দল নির্বাচনই তাঁর শেষ নির্বাচনী বৈঠক হয়ে থাকতে পারে। সেই বৈঠকের পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ইরানি ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ডুবে যাওয়ার আগে ভারতের দ্বীপগুলির কথা তুলে ধরছেন সাংবাদিক

বুধবারের বৈঠকে রোহিত শর্মাকেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে রাখা হয়েছে। অথচ এর আগে নির্বাচকদের তরফে রোহিতকে জানানো হয়েছিল, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই—এমনই দাবি উঠে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগের এক দিনের সিরিজে পর পর কম রানে আউট হওয়ার পরে রোহিতকে নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু শেষ ম্যাচে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলে জবাব দেন ভারতীয় ব্যাটার। তার পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে তাঁর প্রত্যাবর্তন।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনায় আগেই হস্তক্ষেপ করেছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। আগরকরকে (Ajit Agarkar) নিয়ে সেপ্টেম্বরের শুরুতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন সইকিয়া বলেছিলেন, ‘বৈঠকটি খুব অল্প সময়ের নোটিসে ডাকা হয়েছিল। আগরকর শহরের বাইরে ছিলেন। এমন জায়গায় ছিলেন, যেখানে চেষ্টা করেও অনলাইনে যোগ দিতে পারেননি।’ একই সঙ্গে আগরকরের মেয়াদ বাড়ানোর বিষয়ে সেদিন কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: জঙ্গলের পথ পেরিয়ে ভুলে-যাওয়া কেরলের আদিবাসী জনপদে পৌঁছেছিলেন যে সাংবাদিক

এ বার অবশ্য পরিস্থিতি অন্য দিকে এগোচ্ছে বলে খবর। আগরকর (Ajit Agarkar) ২০২৩ এর জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ২০২৪ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তবে টেস্ট ক্রিকেটে দল বদলের সময়ও তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে।

আগরকরের (Ajit Agarkar) জায়গায় তা হলে কাকে দায়িত্ব দেওয়া হবে? সম্ভাব্য দুই নাম— প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। দু’জনেরই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই আইপিএলে তিন বার করে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এখন দেখার, শেষ পর্যন্ত তাঁদের মধ্যে কাকে বেছে নেয় বিসিসিআই, নাকি আগরকরকেই আরও কিছু দিন দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। আপাতত সূত্রের খবর, আগরকরের (Ajit Agarkar) মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্রমেই কমছে।

দেখুন: কলকাতার কলামন্দিরে গ্রামীণ সাংবাদিকতা ও পরিবেশ রিপোর্টিংয়ে সেরাদের সম্মান দ্য স্টেটসম্যানের