• facebook
  • twitter
  • youtube
Saturday, 15 August, 2026

এশিয়ান গেমসে ভারতের নেতৃত্বে হরমনপ্রীত, দলে ফিরলেন শ্রেয়াঙ্কা পাটিল, বাংলার দুই সদস্যা

মহিলা টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এ বার এশিয়ান গেমসকে সামনে রেখে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এশিয়ান গেমসে ভারতের নেতৃত্বে হরমনপ্রীত, দলে ফিরলেন শ্রেয়াঙ্কা পাটিল, বাংলার দুই সদস্যা

মহিলা টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এ বার এশিয়ান গেমসকে সামনে রেখে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতো দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন স্মৃতি মান্ধানা।

মঙ্গলবার ২০২৬ এশিয়ান গেমসের জন্য যে ১৫ সদস্যের ভারতীয় মহিলা দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের মহিলা নির্বাচক কমিটি। তাতে হরমনপ্রীতের উপরই আস্থা রেখেছেন তাঁরা। দল নির্বাচনী বৈঠকে বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে সমালোচনা হলেও নেতৃত্বের ক্ষেত্রে হরমনপ্রীতের উপরই আস্থা রাখছেন নির্বাচকরা।

আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে হরমনপ্রীতের নেতৃত্বেই প্রথমবারের মতো সোনা জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সাফল্য ধরে রাখাই এবার ‘উইমেন ইন ব্লু’-এর লক্ষ্য।

অভিজ্ঞদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটারও। উল্লেখযোগ্যভাবে, চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল দলে ফিরেছেন। তবে তাঁর খেলা সম্পূর্ণ নির্ভর করবে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার উপর।

দলে রয়েছেন: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, তিতাস সাধু, কাশভি গৌতম, সায়ালি সাঠঘারে, শুচি উপাধ্যায়, এস. মেঘনা, এন. শ্রীচারণী এবং শ্রেয়াঙ্কা পাটিল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গড়েছেন নির্বাচকেরা।