• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন অফিসারের বৈঠক

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ– ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন অফিসার কে রবি কুমার ধানবাদের জেলা প্রশাসনের অফিসে ধানবাদের জেলা শাসক সহ বোকারো, গিরিডি, দেওঘর এর জেলা শাসকদের সাথে জরুরী বৈঠক করেন৷ ধানবাদ, বোকারো, গিরিডি ও দেওঘর জেলায় লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রশাসন কতটা তৈরি সেই নিয়ে আলোচনা হয়৷ পরে সাংবাদিকদের বিস্তারিত ভাবে মুখ্য নির্বাচন অফিসার কে রবি কুমার

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ– ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন অফিসার কে রবি কুমার ধানবাদের জেলা প্রশাসনের অফিসে ধানবাদের জেলা শাসক সহ বোকারো, গিরিডি, দেওঘর এর জেলা শাসকদের সাথে জরুরী বৈঠক করেন৷ ধানবাদ, বোকারো, গিরিডি ও দেওঘর জেলায় লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রশাসন কতটা তৈরি সেই নিয়ে আলোচনা হয়৷ পরে সাংবাদিকদের বিস্তারিত ভাবে মুখ্য নির্বাচন অফিসার কে রবি কুমার জানান৷

তিনি বলেন, এই চার টি জেলায় নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে করানোর জন্য সুরক্ষা, ক্রাইম কন্ট্রোল, অবৈধ মদ ও মাদক দ্রব্য বিক্রির উপর প্রতিরোধ সহ বেশ কিছু বিষয় এর উপর আলোচনা হয়৷ তিনি বলেন, লোক সভা নির্বাচনে সকলে যাতে ভয় মুক্ত বাতাবরণে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে৷ পাশের রাজ্যের জেলা বর্ডারে নিয়মিত ভাবে গাডি় চেকিং চলছে৷ এই চেকিং এ ২৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে৷ মুখ্য নির্বাচন অফিসার বলেন, প্রচন্ড গরমে ভোটার, পোলিং পার্টি, পোলিং পার্সোনাল, সুরক্ষা কর্মীদের জন্য কী সুরক্ষা নেওয়া উচিত সেই নিয়েও আলোচনা হয়৷ জেলা প্রশাসনের সাথে সাথে এই চার জেলায় পুলিশ অফিসারদের সাথে ও মুখ্য নির্বাচন অফিসার বৈঠক করেন৷ বৈঠক এ ধানবাদের জেলা শাসক সহ জেলা নির্বাচন অফিসার মাধবী মিশ্রা সহ এই চারটি জেলার জেলাশাসকও উপস্থিত ছিলেন৷

Advertisement

Advertisement

Advertisement